Halloween Costume ideas 2015

মানবিক কার্ডের নামে অর্থ আদায়!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিবারভিত্তিক মানবিক সহায়তা কার্ড দেয়ার জন্য জাতীয় পরিচয়পত্র সংগ্রহের সময় অর্থ আদায় করায় এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার বিকালে নাসিক সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াবদা কলোনির বৌ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নাসিক সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান ভুক্তভোগীদের টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করেন এবং প্রতারক নেছার উদ্দিনকে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৌ বাজার এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরিবারভিত্তিক সহায়তা কার্ড দেয়ার জন্য জাতীয় পরিচয়পত্র নিচ্ছিলেন প্রতারক নেছার উদ্দিন।

নাসিকের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগমের নাম করে এলাকাবাসীর কাছ থেকে ১০০ থেকে ১২০ টাকা আদায় করছিলেন নেছার উদ্দিন।

এক কান দুই কান করে এ খবর পৌঁছে নাসিক ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসানের কাছে। পরবর্তীতে আরিফুল হক হাসান ওই প্রতারকের হাতিয়ে নেয়া টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করেন এবং প্রতারক নেছার উদ্দিনকে পুলিশে সোপর্দ করেন।

প্রতারক নেছার উদ্দিন বলেন, জাতীয় পরিচয়পত্র নেয়ার ক্ষেত্রে কেউ আমাকে টাকা নেয়ার কথা বলেনি। আমি আমার খরচ মেটানোর জন্য ওই অর্থ নেই। নারী কাউন্সিলর মনোয়ারা আপা আমাকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করার দায়িত্ব দিয়েছিলেন।

নাসিকের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম বলেন, আমি নেছার উদ্দিনকে দরিদ্র মানুষের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে বলেছি। কিন্তু কোন ধরনের অনিয়ম করতে বলিনি।

নাসিক ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল হক হাসান বলেন, ভুক্তভোগীরা আমাকে ব্যাপারটি জানানোর পর আমি ঘটনাটি নাসিকের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভিকে অবহিত করি। পরে মেয়রের নির্দেশে ভুক্তভোগীদের টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করে প্রতারক নেছার উদ্দিনকে পুলিশে সোপর্দ করি।

একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget