Halloween Costume ideas 2015
Latest Post

 


ফরিদপুর প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন, প্রধাণমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তার আদর্শে দেশ গড়ার আহ্বান জানিয়ে বিএনপি নেতারা বলেছেন, তারেক রহমান সহনশীল রাজনীতির উৎকৃষ্ট উদাহারণ, তিনি প্রতিহিংসা পরায়ন নয়। তার আদর্শে দেশ গড়তে হবে।

ফরিদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মানুষের নাগরিক  অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে শুক্রবার রাতে ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ডের বিষর্জন ঘাটে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় নেতা কে এম নাজমুল ইসলামসহ বক্তারা এ কথা বলেন। 



বক্তারা আরো বলেন, বর্তমানে একজন প্রশাসক নিয়োগ থাকলেও তিনি সুষ্ঠুভাবে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারছেন না। হতদরিদ্র মানুষেরা তাদের ন্যয্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া কাঙ্খিত উন্নয়ন না হওয়ায় পৌর এলাকায় দূর্ভোগ বাড়ছে। 

এসময় বক্তারা প্রতিশ্রুতির ফুলঝুরিতে মুগ্ধ হয়ে নয় বরং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শের দেশ গড়ার প্রত্যয়দীপ্ত অনুসারীর হাতে উন্নয়নের ঝান্ডা তুলে দেয়ার আহ্বান জানান সাধারণ মানুষের প্রতি। #



ফরিদপুর প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান (দোলন)।

বৃহস্পতিবার বিকাল চারটায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার আবেদন মঞ্জুর করে নির্বাচন কমিশন।

প্রার্থিতা বাছাইয়ে মনোনয়নপত্রে সবকিছু ঠিক থাকলেও জমা দেওয়া পাঁচ হাজার ভোটারের তালিকায় দুজন ভোটারের বিষয়ে  ত্রুটির কথা উল্লেখ করে মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন স্থানীয় রিটার্নিং কর্মকর্তা।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে মোহাম্মদ আরিফুর রহমান দোলন নির্বাচন কমিশনে আপিল করলে বৃহস্পতিবার শুনানিতে তা মঞ্জুর হয়। আর তাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থিতা ফিরে পান তিনি।



প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচন ভবনের মোহাম্মদ আরিফুর রহমান দোলন সাংবাদিকদের বলেন, ‘আলহামদুলিল্লাহ। ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসার যে কারণে আমার মনোনয়নপত্র গ্রহণযোগ্য নয় বলে ফরিদপুরে বলেছিলেন, আজকে আমি নির্বাচন কমিশনে প্রমাণ করতে সক্ষম হয়েছি- যে ১ শতাংশ ভোটারের সমর্থন ও স্বাক্ষর আমি রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়েছিলাম তা সঠিক ছিলো।’

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ও ভোটের পরিবেশ সব প্রার্থীর জন্য ‘লেভেল প্লেয়িং’ করার দাবি জানিয়ে দোলন বলেন, ‘আশা করি আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসন এমন একটি পরিবেশ নির্বাচনের মাঠে রাখবে, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়।’

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ৮৪ হাজার ৯৮৯ ভোট পেয়েছিলেন মোহাম্মদ আরিফুর রহমান দোলন। 

দীর্ঘদিন সাংবাদিকতায় যুক্ত দোলন বর্তমানে দৈনিক ঢাকটাইমস, টাকাটাইমস২৪ ডটকম  ও সাপ্তাহিক এই সময়ের সম্পাদক। কর্মজীবনে তিনি আমাদের সময় পত্রিকার নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন-এর উপসম্পাদক এবং প্রথম আলোর ডেপুটি চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বাংলাভিশন টেলিভিশনে নিউজ এডিটর হিসেবেও কাজ করেন।

আরিফুর রহমান দোলন পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য। #


ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের মধুখালী পৌরসভার পশ্চিম গাড়াখোলা গ্রামের দুটি পরিবার উচ্ছেদ ও হামলার আতংকে দিন কাটাচ্ছে। জীবনের নিরাপত্তা চেয়ে মিজানুর রহমান তার পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট সহায়তা চেয়েছেন। স্থানীয় একটি প্রভাবশালী চক্র নানাভাবে পরিবারটিকে হয়রানি করছে বলে দাবী তাদের।


লিখিত অভিযোগে প্রকাশ, জমিজমা বিরোধের জের ধরে মিলন বিশ^াসের পুত্র শিহাব বিশ^াসের নেতৃত্বে কয়েকজন প্রতিনিয়ত বাড়ীঘর থেকে উচ্ছেদের নিমিত্বে হুমকী ধামকি দিয়ে আসছেন। যে কোনো সময় বড় ধরনের ক্ষতির শংকায় রয়েছে পরিবারটির শিশু ও বৃদ্ধাসহ অন্যান্য সদস্যরা। তারা বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন। 



অভিযোগ দাতা মিজানুর রহমান জানান, মধুখালীর বাজারের ৯৬ নম্বর গাড়াখোলা মৌজার বিএস খতিয়ানে ১১৫৩ নম্বর দাগের ১০ চার ভাইয়ের জমির মধ্যে প্রত্যেকে আড়াই শতাংশের মালিক হলে। বড়ভাই লুৎফর রহমানকে ফুসলিয়ে স্থাণীয় প্রভাবশালী মিলন বিশ^াস আড়াই শতাংশের স্থানে পাঁচ শতাংশ জায়গা লিখে নেয়। তিনি জানান, প্রভাবশালী মিলন বিশ^াসের পুত্র শিহাব বিশ^াসের নেতৃত্বে ১৪/১৫ জন গত ১৯ ডিসেম্বর রাতে জমির দখল নিতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। পরে বাড়ীর সবার শোর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা শাসিয়ে চলে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়। এরপর থেকে তারা ক্রমাগত হুমকী ধামকি দিয়ে যাচ্ছে।  এমনকি প্রাণনাশেরও হুমকী দিচ্ছে। যেকোনো সময় হামলা চালিযৈ বড় ধরনের অঅঘটন ঘটাতে পারে- এমন শংকায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহযোগীতা চাওয়া হয়েছে বলে জানান তিনি। 


অভিযোগ কারীর তার স্ত্রী মেরী আক্তার জানান, বছরের পর বছর ধরে ওই বাড়ীতে চার ভাগ করে চার ভাই বসবাস করে আসলেও, উদ্ধেশ্য প্রণোদিতভাবে মিলন বিশ^াস গংরা পাঁচ শতাংশ লিখে নিয়ে আমাদের অবস্থান থেকে উচ্ছেদের চেষ্টা করছেন। তাদের ভরে পরিবারের নারী ও শিশুরা আতংকে দিন কাটাচ্ছে। শিমু শিক্ষার্থীদের স্কুল কিংবা বাইরে পাঠাতেও শংকা হচ্ছে।

 

সেজো ভাই রিজাউল সিকদারের স্ত্রী আলো বেগম জানান, ২০০৬ সাল থেকে তার স্বামী বিদেশে থাকলেও বড় ভাই লুৎফর রহমান জাল জলিলের মাধ্যমে পাঁচ শতাংশ জমি বিক্রয় করে। তিনি দাবী করেন, প্রকৃতপক্ষে চাপ সৃষ্টি করে জমি জবর দখও অর্থ আদায়ের চেষ্টা করছে ওই পক্ষটি। তারা এ ঘটনায় সুষ্ঠু ও ন্যায় বিচার দাবী করেছে।


যদিও এ অভিযোগ অস্বিকার করে হুমকী দাতা অভিযুক্ত সিহাব বিশ^াস জানান, কাউকে কোনো ধরনের হুমকী ধামকি দেয়ার ঘটনা ঘটেনি। লুৎফর রহমানের নিকট থেকে জমি ক্রয় করা হয়েছে। ক্রয়কৃত জমিতে আমাদের দখল বুঝিয়ে দেয়া হয়েছিলো, বরং মিজানুর রহমান ও তাদের পরিবারের সদস্যরা আমাদের দখলে থাকা ঘরের তালা ভেঙ্গে দখল করে নিয়েছে। তিনি বা তার বাবার (মিলন বিশ^াস) পক্ষ থেকে প্রভাব বিস্তারের কোনো চেষ্টা করা হয়নি বলে জানান তিনি।


এ প্রসঙ্গে মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান জানান, এ বিষয়ে খোজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। #




ফরিদপুর প্রতিনিধি :

ফ্যাসিবাদের চিহ্নিত দোসরদের নির্বাচনে অংশগ্রহনের সুযোগ না দেয়ার দাবীতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ফরিদপুর জেলা শাখা।

বুধবার রাতে ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে মশাল মিছিল শুরু হয়ে ইমাম উদ্দিন চত্বরে এসে শেষ হয়। এসময় তারা নানা ধরনের শ্লোগান দেয়। পরে ইমাম উদ্দিন চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী রিয়াজের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ২৪ এ আন্দোলনে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেখানে আমরা আশাহত। যারা আমাদের উপর গুলি চালিয়েছিলো, তারা এখন প্রকাশ্যে ঘুরে বেড়ায়।

আওয়ামীলীগের পূনর্বাসন মেনে নেয়া হবেনা দাবী করে বক্তারা বলেন, যারা আওয়ামীলীগের ম্যান্ডেট নিয়ে এতোদিন চলেছে, তাদের আমরা কোনো ভাবেই শুধু এমপি নির্বাচন কেনো রাজনীতিতেও দেখতে চাইনা। ভালো আওয়ামীলীগ সেজে যারা রাজনীতি করতে চাইবেন তাদেরও প্রতিহত করা হবে।

এসময় তারা ফ্যাসিবাদের দোসরদের মনোনয়ন বাতিল না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষনা দেয়। #





ফরিদপুর প্রতিনিধি :

গণভোটে স্বতস্ফুর্ত অংশগ্রহন এবং হ্যাঁ ভোটের পক্ষে জনমত সৃষ্টিতে ফরিদপুরে প্রচারণা চালিয়েছে জাতীয় নাগরিক পার্টি’র যুব সংগঠন জাতীয় যুব শক্তি, পরিদপুর জেলা শাখা।
মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত সংগঠনটির সদস্যরা ফরিদপুর শহরের জুলাই স্মৃতি ফলক থেকে হাসিবুল হাসান লাবলু সড়ক হয়ে শহরের বিভিন্ন স্থানে ব্যপক প্রচারণা চালায়।
তারা শহরের ইমাম উদ্দিন স্কয়ার ও নিউ মার্কেট এলাকাতে প্রচারণার অংশ হিসেবে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন।
এসময় জাতীয় যুব শক্তি, ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক জোনায়েদ মাহমুদ, সদস্য সচিব সাইম হোসেন, মুখ্য সংগঠক মো. রাকিবুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ সোহেল সরদার, যুগ্ন সদস্য সচিব মহিউদ্দিন খলিফা রিফাত, এনামুল হক দুলাল ও সায়েম ইসলাম উপস্থিত ছিলেন।



তারা বিভিন্ন স্থানে উপস্থিত হয়ে উপস্থিত নানা শ্রেনী পেশার মানুষকে জুলাই সনদের প্রয়োজনীয়তা তুলে ধরে হ্যাঁ ভোটের পক্ষে জনমত তৈরি করেন।
এসময় ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক জোনায়েদ মাহমুদ বলেন, ২৪ পরবর্তী যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই প্রত্যাশার বাস্তবায়নে জুলাই সনদ বাস্তবায়ন করা জরুরী। আর সে লক্ষ্যে গণভোটে অংশ নিয়ে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করতে হবে। তিনি জানান, সর্বত্রই মানুষের ইতিবাচক সাড়া পাচ্ছি। মানুষ পরিবর্তন চায়, পুরোনো সিস্টেম ভাংতে চায়।
এসময় তিনি দাবী করেন, যারা নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, তারাই কেবল “না” ভোটে পক্ষে থাকবে। # 

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget