ফরিদপুর প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আগস্ট মাসকে সকল হারানোর দিন, বেদনার দিন উল্লেখ করে বলেছেন, সামনে নির্বাচনকে সামনে রেখে একটি অশুভ রাজনৈতিক দল এবং স্বাধীনতা বিরোধী শক্তি নির্বাচনকে ভন্ডুল করার উদ্দ্যেশে বিভিন্ন সময়ে বিভিন্ন দফা দিয়ে দেশে নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে।
শুক্রবার বিকেল ৬টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাসস্ট্যান্ড চত্বরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম আকরাম হোসেনের সভাপতিত্ব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল ব্যানার্জি, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ উদ্দিন তারা প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন