Halloween Costume ideas 2015

ফরিদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদকের জন্মোৎসব ও সম্মাননা প্রদান



ফরিদপুর প্রতিনিধি : 

ফরিদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক, বৃহত্তর ফরিদপুর ইতিহাস-ঐতিহ্য পরিষদের সভাপতি বদিউজ্জামান চৌধুরীর ৮৪ তম জন্মোৎসব পালিত হয়েছে ফরিদপুরে। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের মরহুম সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে। জন্মোৎসব অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বদিউজ্জামান চৌধুরী বলেন, ১৯৬৫ সালে ফরিদপুর প্রেসক্লাব গঠিত হয়েছিল শহরের ঝিলটুলীস্থ তাঁর বাড়িতে। তিনি বলেন, আমরা সে সময় যারা সাংবাদিকতা করতাম আমরা কোন না কোন ভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম। 

কিন্তু যখন প্রেসক্লাবে আসতাম তখন আমাদের মধ্যে কোনরকম ভেদাভেদ থাকতো না। বদিউজ্জামান চৌধুরী বর্তমান সাংবাদিকদের প্রতি আহŸান জানিয়ে বলেন, প্রেসক্লাবে আপনারাও সবাই এক সাথে থাকবেন। আপনাদের মধ্যে রাজনৈতিক প্রতিদ্ব›িদ্বতা থাকতে পারে কিন্তু কোন দ্ব›দ্ব যেন না থাকে, যার চর্চা আমরা সে সময় করে গেছি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেনন ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি এম এ সামাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর সাহিত্য পরিষদের বর্তমান সভাপতি আলতাফ হোসেন, প্রবীন সাংবাদিক মো. শাহজাহান ও মুন্সী হারুন অর রশীদ, ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়র মতিউর রহমান, ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসানউজ্জামান এবং কথা সাহিত্যিক ও সাংবাদিক সাদিয়া মাহ্জাবীন ইমাম।

এ অনুষ্ঠানে উপস্থাপনা করেন ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মফিজ ইমাম। শুরুতে প্রাঞ্জল ভাষায় পল্লিকবি জসীম উদ্দীনের ‘কবর’ কবিতা আবৃত্তি করেন আ স ম জাহাঙ্গীর চৌধুরী। অনুষ্ঠানের মাঝে মাঝে বিরতি দিয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জন্মদিন উপলক্ষে বদিউজ্জামান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ওই অনুষ্ঠানে তিনজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। যাদের এ ক্রেস্ট প্রদান করা হয় তারা হলেন, বদিউজ্জামান চৌধুরী, ফরিদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য খন্দকার হাবীব-ই-রব্বানী এবং কথা সাহিত্যিক ও সাংবাদিক সাদিয়া মাহ্জাবীন ইমাম। সবশেষে সংগীত পরিবেশন করে ফরিদপুরের বিভিন্ন শিল্পীরা।


একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget