
ফরিদপুর প্রতিনিধি :
করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব তৈরীতে অবশেষে বাধ্য হয়ে আলীমুজ্জামান লৌহ সেতুতে অসংখ্য বাঁশের আড়া দিয়েছে হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটি। সেই সাথে সেতুর মাঝামাঝি স্থানে দুটি লেন তৈরী করা হয়েছে। একপাশ দিয়ে প্রবেশ অন্য পাশ দিয়ে বাহির। প্রতিদিন এই সেতু দিয়ে প্রায় অর্ধ লক্ষ মানুষ যাতায়াত করে। সকাল থেকে দুপুর পর্যন্ত অসংখ্য মানুষ গাদাগাদি করে চলাচল করে। সামাজিক দূরত্ব মানতে চায় না। বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নূর ইসলাম মোল্যা জানান, আমরা অবশেষে বাধ্য হয়েই মানুষকে সামাজিক দূরত্ব তৈরী করার কৌশল হিসেবে সেতুর এপাশ থেকে অপর পাশ পর্যন্ত বাঁশের আড়া দিয়েছি। এতে কাজ হয়েছে। ৮ ফুট করে প্রতিটি আড়ার দূরত্ব রয়েছে তাছাড়া হরহামেশা কেউ দ্রুত ছুটতে পারবে না। উঁচু হয়ে সময় নিয়ে তাকে সেতু পার হতে হবে। বাজার করতে আসা সকল ক্রেতাদের বলি করোনা ভাইরাস প্রতিরোধে প্রত্যেকেই তিন ফুট দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করুন। এতে আপনিও ভালো থাকবেন অন্যকেও ভালো রাখবেন।
একটি মন্তব্য পোস্ট করুন