ফরিদপুর প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন, প্রধাণমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তার আদর্শে দেশ গড়ার আহ্বান জানিয়ে বিএনপি নেতারা বলেছেন, তারেক রহমান সহনশীল রাজনীতির উৎকৃষ্ট উদাহারণ, তিনি প্রতিহিংসা পরায়ন নয়। তার আদর্শে দেশ গড়তে হবে।
ফরিদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মানুষের নাগরিক অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে শুক্রবার রাতে ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ডের বিষর্জন ঘাটে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় নেতা কে এম নাজমুল ইসলামসহ বক্তারা এ কথা বলেন।
বক্তারা আরো বলেন, বর্তমানে একজন প্রশাসক নিয়োগ থাকলেও তিনি সুষ্ঠুভাবে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারছেন না। হতদরিদ্র মানুষেরা তাদের ন্যয্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া কাঙ্খিত উন্নয়ন না হওয়ায় পৌর এলাকায় দূর্ভোগ বাড়ছে।
এসময় বক্তারা প্রতিশ্রুতির ফুলঝুরিতে মুগ্ধ হয়ে নয় বরং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শের দেশ গড়ার প্রত্যয়দীপ্ত অনুসারীর হাতে উন্নয়নের ঝান্ডা তুলে দেয়ার আহ্বান জানান সাধারণ মানুষের প্রতি। #


একটি মন্তব্য পোস্ট করুন