Halloween Costume ideas 2015

ঘোড়াঘাটের ইউএনও’র উপর হামলাকারীদের শাস্তি দাবী ফরিদপুরের মুক্তিযোদ্ধাদের


ফরিদপুর প্রতিনিধি :

বীর মুক্তিযোদ্ধার ওমর আালী শেখ ও তার কন্যা ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবীতে ফরিদপুরের মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, পরিদপুর জেলা কমান্ডের উদ্যোগে বুধবার সকালে শহরের নীলটুলিতে ফরিদপুর প্রেসক্লাবের সামনে বেলা ১০টা থেকে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম জামাল, জেলার সহকারী কমান্ডার (সাংঠনিক) মো. আমিনুর রহমান ফরিদ, জেলার সহকারী কমান্ডার প্রফেসর মো. মিজানুর রহমান, হাজী আকরাম আলী, খন্দকার আশরাফুজ্জামান মুরাদ, খান মাহাবুব-এ-খোদা ও মো. শাহজাহান মিয়া, সদর উপজেলা কমান্ডার মো. শামসুদ্দিন ফকির, সদর উপজেলার ডেপুটি কমান্ডার মো. শামসুদ্দিন মোল্লা বক্তব্য রাখেন।
বক্তারা এ হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবী করেন এবং হামলাকারীদের শাস্তির আওয়ায় এনে দৃষ্টান্ত স্থাপনের দাবী জানান। #


একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget