Halloween Costume ideas 2015

আলফাডাঙ্গা পৌর মেয়রের বিরুদ্ধে মানহানিকর ফোনালাপ প্রকাশের প্রতিবাদ

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. সাইফুর রহমান সাইফারের বিরুদ্ধে ফেসবুকের মাধ্যমে মানহানিকর ফোনালাপ প্রকাশ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ করা হয়েছে।
রোববার সকালে আলফাডাঙ্গা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে মেয়র মো. সাইফুর রহমান অভিযোগ করেন আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ ও জনৈক সিকদার লিটন উদ্দেশ্যমূলকভাবে নিজেদের মধ্যে ফোনালাপ রেকর্ড করে তার (মেয়রের) ভাবমুর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে তার ফেসবুকের মাধ্যমে প্রকাশ করেন। তিনি এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান।
এ সময় প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত হোসেনের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ ও পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

নিম্নে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য উপস্থাপন করা হলো :
VIDEO :

                                                            
                                                                     “সংবাদ সম্মেলন”
প্রিয় সাংবাদিক ভাইয়েরা ,

আসসালামু আলাইকুম। সকলকে জানাই রমজানুল মোবারক। সর্বপ্রথম আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,বাঙ্গালী জাতির প্রান পুরুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বিদেহী আতœার প্রতি বিন¤œ শ্রদ্ধা γাপন করছি। এরপর বঙ্গবন্ধু তনয়া মাদার অফ হিউম্যানিটি যার নির্দেশনায় দেশ এখন উন্নয়নের মহাসড়কে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতγতা প্রকাশ করে গুটিকতক কথা বলব। আপনারা জানেন,বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ^ যখন করোনা ভাইরাস সংকট মোকাবেলায় ব্যস্ত ঠিক তখনি আলফাডাঙ্গার রাজনৈতিক ও সামাজিক পরিবেশ বিনষ্টকারী কুচক্রি মহলের হোতা বর্তমান উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান ও তার অপকর্মের সংঙ্গী লিটন সিকদার ষড়যন্ত্রমূলক ও অশালিন ফোনালাপ সর্ম্পকে আমার বক্তব্য নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

আপনারা জানেন,পৌর মেয়র র্নিবাচিত হওয়ার পর থেকে অদ্যবধি আমি আলফাডাঙ্গা পৌরসভার উন্নয়নের জন্য সর্বদা কাজ করে যাচ্ছি। চলমান করোনা সংকট মোকাবেলায় উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র,সাংবাদিক সহ সর্বস্তরের জনগনকে সংঙ্গে নিয়ে আলফাডাঙ্গা পৌরসভায় দিন-রাত কাজ করে চলেছি। এমন একটি সংকট মুহূর্তে ষড়যন্ত্রকারী ও চক্রান্তকারী উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান এবং তার দোষর আলফাডাঙ্গার কীট লিটন শিকদারের মধ্যকার অশ্লীল ,কুরুচিপূর্ণ ও হীনমন্যতার পরিচায়ক ফোনালাপ প্রকাশ পায়। যা ইতিমধ্যে আপনাদের দৃষ্টিগোচর হয়েছে বলে আমি মনে করি। এ জাতীয় ফোনালাপ অত্যন্ত দুঃখজনক ও স্পর্শকাতর।আমি উল্লেখিত ব্যক্তিদ্বয়ের ফোনালাপ ঘৃনা ভরে প্রত্যাখান করি ও নিন্দা জানাই। তাদের প্রকাশিত ফোনালাপ ষড়যন্ত্র ও চক্রান্ত ছাড়া আর কিছুই নয়।

প্রিয় সাংবাদিক ভাইয়েরা,

আপনারা ইতিমধ্যে অবগতি হয়েছেন,ফোনালাপের মধ্যে উপজেলা চেয়ারম্যান সাহেব আমার কর্মক্ষেত্র, পরিবার এবং আমার  শ্রদ্ধাভাজন চাচা আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বার বার নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন কে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ,অশালীন মন্তব্য করেছে ও তথ্য দিয়েছে যা অনভীপ্রেত,মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। সমাজে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এ জাতীয় ফোনালাপ ও তথ্য প্রকাশ করা হয়েছে বলে আমি মনে করি। আমি উপজেলা চেয়ারম্যান সাহেবের এ হেন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।পাশাপাশি আপনাদেরকে সঠিক তথ্যের মাধ্যমে সংবাদ পরিবেশনের অনুরোধ জানাই।

এছাড়া ফোনালাপ প্রকাশের পর আমার কর্মী-সমর্থক,শুভাকাঙাখী সহ এলাকাবাসী উত্তেজিত হয়েছে। আমি তাদেরকে শান্তনা ও আশ^স্ত করায় আপতত শান্ত রয়েছে। কিন্তু উ™েু¢াত পরিস্থিতি নিয়ে কোন ঘটনা ঘটলে বা শান্ত আলফাডাঙ্গা অশান্ত হলে এর দায়ভার কে নেবে ? এ প্রশ্ন আপনাদের কাছে। এ কারনে আপনাদের বিবেকের কাছে আর একটি প্রশ্ন একজন উপজেলা চেয়ারম্যানের এ জাতীয় অশালীন মন্তব্য ও কুরুচিপূর্ন ভাষা প্রয়োগ কতটুকু সমীচীন ?

সবশেষে  আপনাদের  মঙ্গল  কামনা  করে আল্লাহর কাছে চলমান  করোনা সংকট মোকাবেলার জন্য দোয়া চেয়ে উন্নত বাংলাদেশের স্বপ্নদ্রোষ্টা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে সংবাদ সম্মেলন শেষ করছি ।

খোদা হাফেজ।
জয়বাংলা,জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবি হোক।
   

(মোঃ সাইফুর রহমান)
       মেয়র
আলফাডাঙ্গা পৌরসভা
আলফাডাঙ্গা,ফরিদপুর।

একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget