ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্লাহর পক্ষ থেকে করোনার প্রভাবে সংকটে পড়া এলাকার অসহায় হতদরিদ্র ও কর্মহীনদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আব্দুল্লাহবাদ উচ্চ বিদ্যালয় মাঠে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়। খাদ্যসামগ্রীগুলোর মধ্যে ছিল চাল,ডাল,আলু ও তেল। এতে ভাঙ্গা,সদরপুর,চরভদ্রাসন উপজেলার ১৫ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরনের অংশ হিসেবে শনিবার ৩টি ইউনিয়নের ২ হাজার পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরন করা হয়। বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) আকরামুজ্জামান রাজা, নাসিরাবাদ ইউ,পি সভাপতি ইঞ্জিনিয়ার আবুল হাশেম খান,নারীনেত্রী রানু বেগমসহ আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ । এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আকরামুজ্জামান রাজা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ তার নিজস্ব তহবিল থেকে করোনায় ক্ষতিগ্রস্থ্য এলাকার অসহায়,হতদরিদ্রদের মাঝে উপহার হিসেবে এ খাদ্যসামগ্রীগুলো বিতরনের জন্য পাঠিয়েছেন। পর্যায়ক্রমে ৩টি উপজেলার হতদরিদ্র পরিবারগুলোর মাঝে এসব নিত্যপ্রয়োজনীয় সামগ্রীগুলো আমাদের নেতা-কর্মীদের মাধ্যমে তুলে দেওয়া হব্।ে আমরা রাত-দিন নেতার নির্দেশে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য কাজ করছি। তিনি বলেছেন এসব খাদ্যসামগ্রী বিতরন করা ছাড়াও যতদিন করোনার প্রভাবে মানুষ কর্মহীন ও অসহায় অবস্থায় থাকবে ততদিন এ কার্যক্রম অব্যাহত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা সর্বদা অসহায় মানুষের পাশে রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন